সীমান্ত থেকে হেরোইন এনে মিরপুরে বিক্রি

সীমান্ত থেকে হেরোইন এনে মিরপুরে বিক্রি, গ্রেফতার ২

সীমান্ত থেকে হেরোইন এনে মিরপুরে বিক্রি, গ্রেফতার ২

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ৩১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে এসআরবি-৪। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা।